1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বংশালে হেলমেটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 11160 বার পঠিত
ad728

রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন সামাল দিতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।


রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুকিমবাজারের ওই গুদামে আগুন ছড়িয়ে পড়ার পরপরই সেখানে সাতটি ইউনিট পাঠানো হয়। কর্মীরা দ্রুত আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ছাড়া প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..