1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধের গুঞ্জন, নীরবতা ভাঙলেন রাশমিকা মন্দনা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-10-2025 ইং
  • 60193 বার পঠিত
ad728

কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দনা অথচ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তাকে কন্নড় সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিয়ে বেশ কিছুদিন নীরব থাকলেও সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অভিনেত্রী।

রাশমিকা বলেন,
"আমি কখনোই আমার শিকড়কে অস্বীকার করিনি। কন্নড় ইন্ডাস্ট্রিই আমাকে প্রথম সুযোগ দিয়েছে, সেখান থেকেই আমি এগিয়ে গেছি। কিন্তু আমাকে ঘিরে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা খুবই দুঃখজনক এবং ভিত্তিহীন।"

তিনি আরও বলেন,
"আমার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। কেউ যদি আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত। কিন্তু আমি সবসময় কন্নড় সিনেমার একজন কৃতজ্ঞ সম্মানিত অংশ হিসেবে নিজেকে দেখে এসেছি।"

গুঞ্জনের সূত্রপাত ঘটে যখন রাশমিকা তার পুরনো প্রযোজনা সংস্থা বা নির্দিষ্ট কন্নড় চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, যা কিছু ভক্তের কাছে নেতিবাচকভাবে উপস্থাপিত হয়। এরপর থেকেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশে তার বিরুদ্ধে "অলিখিত নিষেধাজ্ঞা" আরোপের দাবি ওঠে।

তবে এখনো কোনো চলচ্চিত্র সমিতি বা প্রযোজক পরিষদ আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728