1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা সম্ভব বাংলাদেশের? জেনে নিন জটিল সমীকরণ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 12995 বার পঠিত
ad728

 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা।

বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া (প্রথম, ৭৭.৭৮%), দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের এই চক্রে এখনো অনেক ম্যাচ বাকি থাকায় পয়েন্ট টেবিলের হিসাব দ্রুত বদলে যেতেই পারে।

তবে এই মুহূর্তে পয়েন্টের বিচারে মোটেও ছিটকে যায়নি বাংলাদেশ। বরং বাকি ম্যাচগুলোতে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারলে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ঐতিহাসিক স্বপ্ন সত্যি হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এখনো সাতটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে চারটি ম্যাচ খেলা হবে নিজেদের চেনা আঙিনায় বা ঘরের মাঠে। আর বাকি তিনটি টেস্ট হবে বিদেশের মাটিতে—অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি।

ঘরের মাঠে চার ম্যাচের সবকটিতেই জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৬১.১১ শতাংশে। আর বিদেশের মাটিতে একটি জয় যোগ হলে তা বেড়ে হবে ৬৯.৪৪ শতাংশ।

এমনকি অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি জয় ছিনিয়ে নিতে পারলে তা পৌঁছে যেতে পারে ৭২.২২ শতাংশ পর্যন্ত (যে পয়েন্ট নিয়ে বর্তমানে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের তিনে আছে)।

ফাইনালে যেতে ঠিক কত পয়েন্ট লাগবে?

আগের তিন চক্রের পরিসংখ্যান থেকে বিষয়টি বেশ স্পষ্ট ধারণা দেয়। ২০১৯-২১ চক্রে ৭০% পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। পরবর্তী ২০২১-২৩ চক্রে ভারত ৫৮.৮০% পয়েন্ট নিয়েও ফাইনালের টিকিট পেয়েছিল।

আর ২০২৩-২৫ চক্রে ৬৭.৫৪% পয়েন্ট তুলে ফাইনাল খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অর্থাৎ, ৬০% বা তার কাছাকাছি পয়েন্ট তুলতে পারলে অলৌকিক কিছু ভরসা জোগাবে, তবে ৭০% পয়েন্ট বা তার বেশি সংগ্রহ করতে পারলে ফাইলানিস্ট হিসেবে যোগ্যতা অর্জনের দৌড় নিশ্চিত বলা চলে। এখন পর্যন্ত ৭০% বা তার বেশি পয়েন্ট অর্জনকারী কোনো দলই ফাইনাল থেকে বাদ পড়েনি।

ঘরের মাঠের সুবিধা বনাম বিদেশের চ্যালেঞ্জ

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো ঘরের মাঠের চার টেস্ট। ঘরের কন্ডিশন ব্যবহার করে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করা টাইগারদের পক্ষে শতভাগ সম্ভব। কারণ ইংল্যান্ড (৭ম) ও ওয়েস্ট ইন্ডিজ (৯ম) টেস্ট র‍্যাঙ্কিং ও এই চক্রের পারফরম্যান্সে বাংলাদেশের পেছনে রয়েছে।

তবে আসল পরীক্ষার নাম বিদেশের কন্ডিশন। অজি ও প্রোটিয়াদের মাঠে পেস-বাউন্স ও সুইংয়ের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের জন্য লড়াইটা বেশ কঠিন হবে। তবে বিদেশে অন্তত একটি ম্যাচে জয় তুলে নিতে পারলে ফাইনালের সমীকরণে নাটকীয় মোড় আসবে।

সব মিলিয়ে ঘরের মাঠে চার জয় এবং বিদেশে অন্তত একটি জয় নিশ্চিত করে স্লো-ওভার রেটের কোনো পেনাল্টি পয়েন্ট না কাটা গেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াবে প্রায় ৬৯ শতাংশ। আর এতেই বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফরম্যাটের ফাইনালে খেলার নতুন দুয়ার খুলে যেতে পারে টাইগারদের সামনে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728