1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লারাক দ্বীপে মার্কিন হামলা: নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ চায় ইরান

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4755 বার পঠিত
ad728

পারস্য উপসাগরের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, এই আকস্মিক হামলায় ইরানের সেনাসদস্যদের পাশাপাশি বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। অন্যদিকে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ইরানের পাল্টাধাওয়া ও ক্ষেপণাস্ত্র হামলাকে নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার বলে ঘোষণা করেছে দেশটি। তথ্যটি নিশ্চিত করেছে আলজাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ জানায়, গত সোমবার (৩১ আগস্ট) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত গোলামহোসেন দরজি।

চিঠিতে তিনি জানান, গত রোববার সন্ধ্যায় লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। এর ফলে বহু বেসামরিক অবকাঠামো ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গোলামহোসেন দরজি মার্কিন এই পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, এর সমস্ত দায় যুক্তরাষ্ট্র ও এই হামলার পরিকল্পনাকারীদের নিতে হবে।

ইরানি দূত আরো স্মরণ করিয়ে দেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে তেহরান বরাবরই ধৈর্য ও সংযম দেখিয়েছে। তবে ভূখণ্ডে আর কোনো আঘাত এলে তার উপযুক্ত ও কঠোর জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী দ্বিধা করবে না—যার প্রমাণ মিলিয়েছে জর্ডানের মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায়।

অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের এই ধরনের আক্রমণাত্মক তৎপরতা বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে তেহরান। পাশাপাশি এই আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি তুলে ধরতে চিঠিটি জাতিসংঘের দাপ্তরিক নথি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..