1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘এই দলকে নিয়ে আমি গর্বিত’: ডারউইনে ইতিহাস গড়ে আবেগঘন মুশফিক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 10772 বার পঠিত
ad728

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে এখন নিজেকে কেবল টেস্ট ক্রিকেটের লাল বলেই সীমাবদ্ধ রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ সেনানি মুশফিকুর রহিম। দীর্ঘ দুই দশকের পথচলায় দেশের ক্রিকেটের অজস্র উত্থান-পতনের নীরব সাক্ষী তিনি।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড বধ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টের ঐতিহাসিক জয়—বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে স্মরণীয় সাফল্যগুলোর অন্যতম কাণ্ডারি তিনি।

চোখের সামনে ভালোবাসার বাংলাদেশ দলকে এভাবে বিশ্বমঞ্চে ম্যাচ বিজয়ী হিসেবে পরিণত হতে দেখে ড্রেসিংরুমে আবেগ ধরে রাখতে পারেননি মুশফিক। ডারউইনে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর পর দলের সতীর্থদের উদ্দেশে একটি আবেগঘন বক্তব্য দেন তিনি।

বিসিবির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে অভিজ্ঞ এই ক্রিকেটারের সেই বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়।

সতীর্থদের উদ্দেশে মুশফিক বলেন, "বাংলাদেশের লাল বলের দলের এই অবিস্মরণীয় পথচলা থেকে যদি কিছু সঙ্গে নিয়ে যেতে পারি, তবে সেটাই হবে আমার ক্যারিয়ারের সেরা স্মৃতি। সত্যি বলতে, এই দলকে নিয়ে আমি ভীষণ গর্বিত।"

গত ৩ থেকে ৫ বছরে দলের ক্রিকেটারদের মানসিকতায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটি ফুটিয়ে তুলে তিনি বলেন, "তোমাদের প্রত্যেকের মধ্যেই এখন নিজেকে প্রতিদিন ছাপিয়ে যাওয়ার একটা তীব্র তাড়না তৈরি হয়েছে।

এই মানসিকতাটাই আসল। একজন ক্রিকেটার যদি নিজের খেলায় মাত্র ২ শতাংশও উন্নতি আনে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো দলের ফলাফলে গিয়ে পড়ে। অজিদের বিপক্ষে আমাদের এই ইতিহাস গড়া জয় সেই সম্মিলিত প্রয়াসেরই ফল।"

দলের বর্তমান গভীরতা ও ম্যাচ উইনারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুশফিক বলেন, "আজ থেকে ১০ বা ২০ বছর আগে খেলোয়াড়দের ব্যক্তিগত বিশ্বাস হয়তো ছিল, কিন্তু পুরো দলের ওপর শতভাগ আস্থা রাখার মতো পর্যাপ্ত পরিবেশ বা স্কোয়াড ছিল না।

তবে এখন আমাদের ১৫-১৬ জনের পুরো স্কোয়াডেই অন্তত ৮ থেকে ৯ জন এমন ম্যাচ উইনার রয়েছে, যারা একাই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন অধিনায়কের জন্য এর চেয়ে বড় ভরসার জায়গা আর কী হতে পারে!"

তবে ঐতিহাসিক জয়ের উদযাপনের মাঝেই দলকে ধারাবাহিক হওয়ার বার্তা দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি বলেন, "আমরা অতীতেও বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ জিতেছি। কিন্তু জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ।

উন্নতির কোনো শেষ নেই—অসীম পর্যন্ত যাওয়া সম্ভব। তাই আজকের জয় অবশ্যই উদ্‌যাপন করো, কিন্তু উদযাপনের পর চোখ রাখতে হবে পরবর্তী ম্যাচে কীভাবে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করা যায়।"

কঠোর পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে টেস্ট ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার যোগ করেন, "সাফল্যের কোনো 'শর্টকাট' হয় না। পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, ফল এমনিতেই আসবে।

দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে যেন প্রত্যেকেই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে—দলের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..