1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি চান দীপু মনি: জেলা প্রশাসকের কাছে আবেদন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11710 বার পঠিত
ad728

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই আবেদন জমা দেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আইনজীবীসহ পরিবারের চারজন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ কারাগারে গিয়ে দীপু মনির সঙ্গে দেখা করেন তাঁর মেয়ে তানি দিপাবলী নেওয়াজ।

সেখানে মায়ের সঙ্গে পরমর্শের পর আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্যারোলে মুক্তির আইনি পদক্ষেপ নেওয়া হয়।

অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের জানান, মানবিক বিবেচনায় স্বামীর মৃত্যুর কারণে সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

জেলা প্রশাসনের অনুমোদনের পরই মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিল রোগে ভুগছিলেন।মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলেই প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..