1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইমরান হাশমির পুনর্জন্ম! ‘আওয়ারাপন ২’-এর ধামাকায় আবেগে ভাসলেন স্ত্রী পারভীন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11592 বার পঠিত
ad728

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করল ‘আওয়ারাপন ২’। বক্স অফিসে মুক্তির মাত্র চার দিনের মাথাতেই ১৩০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে চমক দেখিয়েছে সিনেমাটি।

কেবল বাণিজ্যিক সাফল্যই নয়, ছবিতে ইমরানের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও সমালোচক—উভয় মহলেই।

স্বামীর এমন বাঁধভাঙা সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্ত্রী পারভীন হাশমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের দীর্ঘ ২৩ বছরের রোমাঞ্চকর ও কঠিন ক্যারিয়ারের অজানা গল্প শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পারভীন লেখেন, ইমরানের আজকের এই চূড়ায় পৌঁছাতে সময় লেগেছে ২৩ বছরেরও বেশি। এই দীর্ঘ পথচলা মোটেই সহজ ছিল না; ছিল অপরিসীম ধৈর্য, কঠোর পরিশ্রম, বিশ্বাস, আত্মনিবেদন আর অসংখ্য প্রার্থনা।

অনেক সাফল্য যেমন এসেছে, তেমনি মুখোমুখি হতে হয়েছে চরম ব্যর্থতা ও হতাশারও। কিন্তু কোনো প্রতিকূলতাই ইমরানকে থামিয়ে দিতে পারেনি।

স্ত্রীর ভাষ্য মতে, সাফল্য বা ব্যর্থতা কোনোটিই ইমরানকে প্রভাবিত করতে পারেনি। তিনি সবসময় নিজের কাজে মনোযোগী ছিলেন এবং বিশ্বাস করতেন যে খাঁটি পরিশ্রম একদিন না একদিন স্বীকৃতি পাবেই।

এমনকি এত বড় সাফল্যের পরও নিজেকে ভীষণ সাধারণ ও মাটির কাছাকাছি ধরে রাখার গুণটিই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

ইমরানের পর্দার পেছনের শৃঙখলাবদ্ধ জীবন তুলে ধরে পারভীন জানান, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিপ্ট পড়া, ভিন্ন ভাষার (যেমন তেলুগু) সংলাপ নিখুঁতভাবে আয়ত্ত করা এবং ঘরের দরজা বন্ধ করে একান্তে অভিনয়ের মহড়া দেওয়া ইমরানের দৈনন্দিন রুটিনের অংশ।

এর পাশাপাশি কঠোর ডায়েট, শরীরচর্চা ও নিজের ফিটনেস ধরে রাখার ব্যাপারে তিনি শতভাগ শৃঙ্খলিত। ছুটির দিনেও তাঁর এই রুটিনের কোনো নড়চড় হয় না।

‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পর দর্শক যে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন, তাকে ইমরানের দীর্ঘ সংগ্রামের যোগ্য সম্মান বলে মনে করেন পারভীন।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথম পর্বে বক্স অফিসে আশা জাগাতে না পারলেও এটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল।

দীর্ঘদিন পর নির্মিত এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ ঘিরে শুরু থেকেই ভক্তদের ব্যাপক উন্মাদনা ছিল। অবশেষে মুক্তির পর বক্স অফিসের ঝড় এবং ইমরানের অনবদ্য অভিনয় সিনেমাটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনে পরিণত করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..