1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সিলেট-লন্ডন ফ্লাইটে মনিটর ভাঙলেন যাত্রী, জরিমানা ১১ লাখ টাকা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-10-2025 ইং
  • 23726 বার পঠিত
ad728

সিলেট-লন্ডন রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি২০১) একটি ফ্লাইটে এক যাত্রীর আচরণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ওই যাত্রী ঘুষি মেরে বিমানের একটি ইন-ফ্লাইট মনিটর ভেঙে দিয়েছেন।

ঘটনাটি ঘটে বিমানের মাঝ আকাশে থাকা অবস্থায়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কন্ট্রোলে আনেন এবং লন্ডনে অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ লাখ ১০ হাজার ৬১৭ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বিমান কর্তৃপক্ষ জানায়,
"এই ধরনের আচরণ আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার পরিপন্থী। বিমান চলাচলের নিয়ম যাত্রী নিরাপত্তা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

জরিমানার পরিমাণ নির্ধারণে বিমানের ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব, যাত্রী নিরাপত্তার ঝুঁকি এবং অপারেশনাল ব্যাঘাতকে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই জরিমানা ভবিষ্যতের জন্য একটি নজির হয়ে থাকবে এবং বিমানে শৃঙ্খলা ভঙ্গকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728