1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রুহুল কবির রিজভী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-10-2025 ইং
  • 16036 বার পঠিত
ad728

বিএনপি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য 'জুলাই সনদ' স্বাক্ষরকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, "বিএনপি সবসময় সংলাপ ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধানে বিশ্বাস করে। আগামী ১৫ অক্টোবর যেই সনদ স্বাক্ষর হবে, আমরা সেটিকে ইতিবাচকভাবে দেখি। এটি যদি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সহায়ক হয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাই।"

তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য দরকার। সেই দিক থেকে এই ধরনের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728