বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) টুর্নামেন্টের নাম ও কাঠামোতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দলের পরিবর্তে এবার ছয় দল নিয়ে আয়োজন করা হবে ঘরোয়া প্রথম শ্রেণির এই টুর্নামেন্টটি।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন আলমগীর।
এতদিন বিসিএলে পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল-এই চারটি আঞ্চলিক দল অংশ নিত।
নতুন কাঠামোয় সেই আঞ্চলিক প্রতিনিধিত্ব থাকছে না। দলগুলোর মালিকানা করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে বিসিবি।
এ জাতীয় আরো খবর..