রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প সংলগ্ন বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত তামিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিশু তামিম খেলার ছলে রাস্তায় একটি সন্দেহজনক বস্তু কুড়িয়ে পায়। তা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। কে বা কারা ওই এলাকায় ককটেল ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

