1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লালমনিরহাটে শিক্ষকের মৃত্যুতে বিক্ষোভে আগুন, আসামিদের ঘরবাড়িতে ভাঙচুর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 22-08-2026 ইং
  • 11353 বার পঠিত
ad728

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন ক্যাসিনো ও জুয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ ২০ দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান এই শিক্ষক। আরিফুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত হামলাকারীদের বাসভবনে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক আন্দোলন চালিয়ে আসছিলেন।

তিনি স্থানীয় জুয়া চক্রের মূলহোতা রহিদুল ইসলাম ও তার সহযোগীদের এসব অপকর্ম বন্ধ করতে বলেন এবং অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দেন।

এরই জের ধরে গত ১ আগস্ট বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আরিফুলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরবর্তীতে ঢাকার এভারকেয়ার এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে গত ১২ আগস্ট রাতে রাজধানীর নয়াতলা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিক্ষকের মৃত্যুর পর এলাকায় নতুন করে সহিংসতা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, ঘটনার প্রধান আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছে।

মৃত্যুর খবর শুনে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করলে পুলিশ দ্রুত গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সতর্ক রয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..