মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি।
গতকাল এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নিজের একটি পুরনো ছবি দিয়ে এ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন ড. নয়ন বাঙালি।
তিনি লিখেন, "একজন মানুষের সাথে ৩০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক- যিনি ভালোবাসা ও স্নেহ দিয়ে গেছেন সমান্তরালভাবে । জীবনে অনেকবারই তার কথা রাখতে পারিনি, তার নির্দেশনা পরিপূর্ণ ভাবে শুনিনি। তবুও তিনি কখনো দূরে রাখেনি। আমার প্রিয় একজন মানুষ।"
এরপর ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি লিখেছেন, "আজ তিনি দেশের মহামান্য রাষ্ট্রপতি -
অভিবাদন ও অভিনন্দন নেতা আমার।"
এ জাতীয় আরো খবর..