1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10897 বার পঠিত
ad728

বাংলাদেশ নৌবাহিনী প্রধান Vice Admiral খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে

এই পদে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, র‍্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নৌপ্রধানকে আন্তরিক শুভেচ্ছা জানান। জবাবে নবউন্নীত অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও

কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে নৌবাহিনীকে আধুনিকভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা চান তিনি।

অনুষ্ঠানটির পর প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উদ্দেশ্যে আয়োজিত ‘নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি নিশ্চিত করেছেন যে, এই পর্ষদের

মাধ্যমে নৌ ও বিমানবাহিনীর নির্দিষ্ট কিছু পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

সকালে বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এবং বিমান

বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..