1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে আফরোজা খানম: স্বচ্ছতা ও জবাবদিহির তাগিদ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10850 বার পঠিত
ad728

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম দায়িত্ব গ্রহণের পর খাদ্য মন্ত্রণালয়ে তাঁর প্রথম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। আজ রোববার (২৩ আগস্ট) সকালে তিনি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসে পৌঁছান। প্রথম কর্মদিবস উপলক্ষে খাদ্য

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, খাদ্যনিরাপত্তা পরিস্থিতি, খাদ্যশস্য সংগ্রহ ও সরকারি মজুত ব্যবস্থা,

নিয়মিত বিতরণ কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভায় বক্তব্য প্রদানকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার পেছনে এই মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী খাদ্য কর্মসূচিগুলোকে আরও স্বচ্ছ,

গতিশীল ও জবাবদিহিমূলক করতে সবাইকে পেশাদারত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং বিতরণের প্রতিটি ধাপে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য, যেন প্রান্তিক ও প্রকৃত উপকারভোগীরা সরকারের এসব সুবিধার সুফল পান। ডায়নামিক ও দৃশ্যমান ইতিবাচক

পরিবর্তনের মাধ্যমে মন্ত্রণালয়কে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার আশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা তাঁর ওপর রেখেছেন, মন্ত্রণালয়ের সবাইকে সাথে নিয়ে যৌথ প্রচেষ্টায় সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো: মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..