1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত: হিসাবরক্ষণ স্বচ্ছকরণ ও ডিজিটালাইজেশনের ওপর জোর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11258 বার পঠিত
ad728

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।

বৈঠকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। প্রথমত, সরকারি হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটির মতে, আর্থিক ব্যবস্থাপনায়

জবাবদিহিতা বৃদ্ধি পেলে কাজের সার্বিক দক্ষতা ও কার্যকারিতা কয়েক গুণ বাড়বে। দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক ক্ষেত্রে সরাসরি যোগাযোগ কমিয়ে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে তাগিদ দেওয়া হয়।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু দুর্নীতিতে জড়িত ব্যক্তিকে শাস্তি দিলেই এর স্থায়ী সমাধান হবে না; বরং যেসব প্রক্রিয়া বা ব্যবস্থার ফাঁকফোকর গলে দুর্নীতি সংঘটিত হয়, সেই ব্যবস্থারই আমূল সংস্কার বা অপসারণ করা জরুরি। এর ফলে

ব্যবসায়ীদের হয়রানি ও আর্থিক ব্যয় হ্রাস পাবে, ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ হবে এবং একই সাথে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

এছাড়াও বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা বৃদ্ধি, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমানোর কৌশল এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো ও করণীয় নির্ধারণে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে

উপস্থাপিত বিষয়গুলোর ওপর কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেন। এর আগে সভার শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

উক্ত বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত

উপস্থিত ছিলেন। এছাড়াও এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন

কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..