1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10530 বার পঠিত
ad728

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরের পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে দুই শিশু সন্তান তথা চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চার বছর বয়সী রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং পাঁচ বছর বয়সী ইব্রাহিম তার ভাই মহসিন মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে তাদের বসতবাড়ি থেকে সামান্য দূরে একটি নতুন পুকুর খনন করে পাকা ঘাট তৈরি করা হয়।

রোববার সকালে দুই ভাই একসঙ্গে ওই পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ঘাটে পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত

চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান-শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান জানান, শিশুদের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..