1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কলকাতার হোটেলে আগুনে নিহত ব্যবসায়ী আহমেদ বাবুর দাফন সম্পন্ন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10269 বার পঠিত
ad728

ভারতের কলকাতায় হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ঢাকার সাভারের ব্যবসায়ী আহমেদ বাবুর (৩৭) মরদেহ দেশে পৌঁছানোর পর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) সকালে সাভারের হিজলা পাঁচ মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত আহমেদ বাবু সাভারের আমিনবাজার বেগুনবাড়ি গ্রামের আদম আলীর ছোট ছেলে। তিনি সাভারের স্থানীয় এম এ হোসেন টাওয়ারে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ বছরের এক কন্যা ও ৪ বছরের এক পুত্রসন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় প্রাণ হারান মোট সাতজন বাংলাদেশি, যাদের মধ্যে আহমেদ বাবু অন্যতম ছিলেন।

গতকাল শনিবার গভীর রাতে তাঁর মরদেহ সাভারের আমিনবাজারে এসে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..