1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11224 বার পঠিত
ad728

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী।

রবিবার এক যৌথ আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় পর্ষদ এবং বাংলাদেশের সকল সুফিবাদী ও তাসসাউফ ভিত্তিক আধ্যাত্মিক সকল দরবার ও খানকাহ শরীফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়।

অভিনন্দন বার্তায় চেয়ারম্যান উল্লেখ করেন, আউলিয়া-কেরাম ও সুফি-সাধকদের স্মৃতিবিজড়িত এই শান্তিময় বাংলাদেশে আপনার মতো একজন প্রাজ্ঞ, দূরদর্শী, বিনয়ী এবং নির্মোহ ব্যক্তিত্বের রাষ্ট্রপ্রধান পদে আসীন হওয়া অত্যন্ত আনন্দের এবং নিয়ামতের। ক্ষমতার সর্বোচ্চ স্তর কেবল কোনো শাসনভার নয়, বরং তা অহংকারমুক্ত ও সম্পূর্ণ ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের এক আধ্যাত্মিক আমানত ও মুক্ত জীবন ব্যবস্থা।

বার্তায় নতুন রাষ্ট্রপতিকে পবিত্র আল-কোরআন এবং সুফি দার্শনিক হযরত ইমাম আল-গাজ্জালী (রহ.) ও ওলি-আউলিয়াদের দর্শন ধারণ করে জনগণের আত্মিক ও সামাজিক সুশাসন নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..