1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সারাদেশে লোডশেডিংয়ের মধ্যে গোপালগঞ্জে দিনের আলোতেই জ্বলছে ৭১ ফুট উচ্চতার টাওয়ারের বাতি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9170 বার পঠিত
ad728

সারাদেশে যখন বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, ঠিক তখন গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় দিনের বেলায়ও জ্বলতে দেখা গেছে ৭১ ফুট উচ্চতার একটি ওয়াচ টাওয়ারের সবকটি হাই-ভোল্টেজ বাতি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববোধ ও নজরদারি নিয়ে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, চারপাশে পর্যাপ্ত রোদ ও আলো থাকা সত্ত্বেও ওয়াচ টাওয়ারের বাতিগুলো দাউদাউ করে জ্বলছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংকটের এই  সময়ে দিনের আলোয় এভাবে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন বাতি জ্বালিয়ে রেখে চরম অপচয় করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ মার্চ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে লঞ্চঘাট এলাকায় এই ৭১ ফুট উঁচু ওয়াচ টাওয়ারটি উদ্বোধন করা হয়েছিল।

রাতের বেলা নিরাপত্তা জোরদার, শহরের সৌন্দর্যবর্ধন এবং পরবর্তীতে সিসিটিভি নজরদারির উদ্দেশে টাওয়ারের চারপাশে ১০টি শক্তিশালী বাতি লাগানো হয়।

স্থানীয় ব্যবসায়ী মোক্তার হোসেন ও রাকিব হোসেন জানান, রাতে আলো জ্বললে নিরাপত্তা ও সুবিধার খাতিরে ঠিক আছে, কিন্তু সকালে সূর্যের আলো ফোটার পরও বাতি জ্বলতে থাকা চরম দায়িত্বজ্ঞানহীনতা।

যে দেশে মানুষ বিদ্যুতের জন্য কষ্ট করছে, সেখানে এই অপচয় মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম জানান, টাওয়ারের বাতিগুলো একটি সফটওয়্যার ও টাইমারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

সূর্যের আলো ফুটলে বাতিগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা। কোনো কারিগরি জটিলতার কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন বলেন, সফটওয়্যারে ত্রুটির বিষয়টি নজরে আসার পরপরই টাওয়ারের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..