1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ডায়েটের খাবারও হবে টেস্টি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-08-2026 ইং
  • 11257 বার পঠিত
ad728

ডায়েট শুরু করার কথা ভাবলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে সেদ্ধ খাবার, কম তেল আর মশলাহীন রান্নার ছবি। তখন মনে হয়, ওজন কমাতে গেলে বুঝি পছন্দের সব খাবার থেকেই দূরে থাকতে হবে।


আর এই ধারণার কারণেই অনেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করেও বেশিদিন তা ধরে রাখতে পারেন না। তবে স্বাস্থ্যকর খাবার মানেই স্বাদহীন খাবার নয়।


রান্নার পদ্ধতি ও কয়েকটি উপকরণে সামান্য পরিবর্তন আনলেই কম তেল-মশলায়ও খাবার হতে পারে সুস্বাদু ও আকর্ষণীয়। বিশেষ করে দেশীয় রান্নায় নানা ধরনের মশলা, শাকসবজি, ডাল, মাছ, মাংস ও শস্য ব্যবহারের সুযোগ থাকায় স্বাস্থ্যকর খাবারে বৈচিত্র আনা বেশ সহজ।


মশলায় আনুন বৈচিত্র


তেল কম ব্যবহার করলেই খাবার বিস্বাদ হবে, এমন ধারণা ঠিক নয়। জিরা, ধনে, গোলমরিচ, হলুদ, দারচিনি, এলাচ, আদা, রসুন, কাঁচামরিচ ও শুকনো মরিচের মতো মশলা খাবারে বাড়তি স্বাদ ও সুবাস আনতে পারে।


একই সবজি একদিন টমেটো-রসুন দিয়ে, অন্যদিন সর্ষে বা জিরা-আদা দিয়ে রান্না করলে খাবারে একঘেয়েমিও থাকবে না।


পেঁয়াজ ভাজার ধরন বদলান


রান্নার শুরুতেই বেশি তেলে পেঁয়াজ ভাজার অভ্যাস থাকলে অজান্তেই খাবারে তেলের পরিমাণ বেড়ে যায়। এর পরিবর্তে অল্প তেলে পেঁয়াজ ধীরে ধীরে নরম করে নিতে পারেন। প্রয়োজন হলে সামান্য পানি যোগ করা যায়।


এভাবে রান্না করলে পেঁয়াজের স্বাভাবিক মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে এবং মশলাও ভালোভাবে মিশবে।


ডুবো তেলের বদলে অন্য পদ্ধতি


ভাজাপোড়া একেবারে বাদ দিতে না পারলেও রান্নার পদ্ধতিতে পরিবর্তন আনা যায়। মাছ, পনির বা মাংস ডুবো তেলে ভাজার পরিবর্তে সরাসরি ঝোলে রান্না করা যেতে পারে।


কাটলেট বা এ ধরনের খাবারের ক্ষেত্রে অল্প তেলে তাওয়ায় সেঁকে নেওয়া কিংবা ওভেন বা এয়ার ফ্রায়ার ব্যবহার করাও বিকল্প হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..