1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, ধামরাই থেকে আটক ১

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10996 বার পঠিত
ad728

মানিকগঞ্জে গ্যারেজের তালা কেটে চুরি হওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া বটতলা মন্দির সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ রাসেলকে আটক করে মানিকগঞ্জ পিবিআইয়ের একটি চৌকস দল।

গ্রেপ্তার রাসেল মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার বাসিন্দা।

পিবিআই সূত্রের খবর, গত শনিবার গভীর রাতে মানিকগঞ্জ সদরের পালড়া এলাকায় অবস্থিত কাউছার আলী রাজিবের গ্যারেজের তালা ভেঙে মহসীন মিয়া নামের এক ব্যক্তির প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরদিন সকালে বিষয়টি টের পেয়ে মালিকপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করার পর দ্রুতই ধামরাই এলাকা থেকে গাড়ি উদ্ধারসহ অভিযুক্ত রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সমর্থ হয় পিবিআই।

মানিকগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার জয়িতা শিল্পী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরি ও মাদকের মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়ি চুরির বিষয়টি স্বীকার করেছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..