1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10908 বার পঠিত
ad728

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী

অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জন আসামির বিরুদ্ধে আজ সোমবার (২৪ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে এ বিচার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।

এর আগে গত ৬ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত পুনঃতারিখ নির্ধারণ করে আজকের দিনটি ধার্য করেন।

এ মামলায় অভিযুক্ত ২২ জনের মধ্যে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ৫ জন। তারা হলেন— চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান,

তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে মামলাটিতে ড. হাছান মাহমুদ ছাড়া পলাতক অপর ১৭ জন আসামি হলেন— সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলান আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক,

এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আনা তিন পর্বের অভিযোগের বিবরণী:

  • প্রথম অভিযোগ: ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা সংক্রান্ত।

  • দ্বিতীয় অভিযোগ: তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে নৃশংসভাবে হত্যার দায়ে।

  • তৃতীয় অভিযোগ: জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুলিবর্ষণ ও গুরুতর আহত করার ঘটনার বর্ণনা উল্লেখ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..