1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যৌথ উচ্ছেদ অভিযান: প্রথম দিনেই অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সওজ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10168 বার পঠিত
ad728

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসন, অবৈধ দখলমুক্তকরণ এবং পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তিন দিনব্যাপী যৌথ উচ্ছেদ অভিযান শুরু করেছে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও জেলা প্রশাসন।


অভিযানের প্রথম দিনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় এলাকা থেকে এই উচ্ছেদ কার্যক্রমের সূচনা হয়।

পরবর্তীতে চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ সড়কের সওজের মালিকানাধীন জায়গায় গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী অবকাঠামো সরাতে বুলডোজার চালানো হয়।

চাঁদপুর সওজ সূত্রে জানানো হয়, খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে ৬ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

পূর্বে দখলদারদের সরে যাওয়ার জন্য নোটিশ জারি করা হলেও তারা তা না মানায় বাধ্য হয়ে এই অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, উদ্ধারকৃত সরকারি সম্পত্তি পুনরায় দখল ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে।

পাশাপাশি বাবুবাজার এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে উক্ত স্থানে একটি আধুনিক ‘ইন্টারসেকশন’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..