1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ৯৯৪ জন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9949 বার পঠিত
ad728

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৯৯৪ জন রোগী।

আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির চিত্র:

  • খুলনা বিভাগ: ২১৫ জন (সর্বোচ্চ)

  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৫৮ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২৬ জন

  • বরিশাল বিভাগ: ১১৭ জন

  • চট্টগ্রাম বিভাগ: ১০৭ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৯৭ জন

  • রাজশাহী বিভাগ: ৭৬ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৭১ জন

  • রংপুর বিভাগ: ২৩ জন

  • সিলেট বিভাগ: ৪ জন

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। মোট আক্রান্ত রোগীদের বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী।

আজ নতুন ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..