ইরান তার এক ছেলেকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল বলে গুরুতর ও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় ইসরায়েলি টেলিভিশন ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ দাবি জানান নেতানিয়াহু।
ইসরায়েলের আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে মতামত জরিপে ক্ষমতাসীন জোট পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, এই হত্যাচেষ্টার তথ্যটি কয়েক মাস ধরে সামরিক নজরদারি ও সেন্সরশিপের আওতায় গোপন রাখা হলেও এখন তা প্রকাশ্যে আনা হয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধ নেওয়ার তীব্র প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, যা নিয়ে পুরো অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে।