1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6072 বার পঠিত
ad728

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে ‘লক্ষ্মীপুর সোসাইটি’ আয়োজিত সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসিসহ সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করে বলেন, "আমাদের দেশীয় মেধা ও তরুণ সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করানো হচ্ছে। দেশের ভাবমূর্তি বিনষ্টের এই অপতৎপরতা রুখতে তরুণ সমাজকে সজাগ থাকতে হবে।" মানসম্মত শিক্ষার মাধ্যমেই সমাজের এই নৈতিক অবক্ষয় থেকে মুক্তি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর বিশেষ জোর দিয়েছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখাই এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..