1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7271 বার পঠিত
ad728

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৩ শিশু। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর সবাই হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে; তবে এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে দুই মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।

একই ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে ৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে চিকিৎসা শেষে ৮০৭ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও নতুন করে ভর্তি হয়েছে ৭৮৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে এবং নিশ্চিত শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৮৫৩। এ পর্যন্ত মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন, যাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..