1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7440 বার পঠিত
ad728

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড় ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছান রনজিনা পারভীন। সেখান থেকে রিকশায় চড়ে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিনি। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাঁর হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে রিকশা থেকে রাজপথে ছিটকে পড়ে তাঁর মাথা ফেটে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের ও ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..