1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি ভয়াবহ যানজট: অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু, মিস একাধিক প্রবাসীর ফ্লাইট

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6559 বার পঠিত
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজটে আটকে থেকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন হৃদরোগে আক্রান্ত আমিরুন্নেছা (৬৫) নামের এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় টানা চার ঘণ্টা মহাসড়কে আটকে থাকার পর আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি তীব্র যানজটে আটকা পড়ে এবং দীর্ঘ সময় স্থবির হয়ে থাকার পর অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে প্রলয়ঙ্করী যানজট। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই যানজট শনিবার দিনভর গড়িয়ে চরম রূপ নেয়। জানা গেছে, আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক বিভাগ জরুরি মেরামত কাজ শুরু করে। সংস্কারের সুবিধার্থে একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন ছাড়ায় এই তীব্র স্থবিরতার সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা শত শত গাড়ি আটকে থেকে তীব্র গরমে নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজটের কারণে গত দুই দিনে অন্তত ৫ জন বিদেশগামী প্রবাসীর ফ্লাইট মিস হয়েছে।

দাউদকান্দি ও ভবেরচর হাইওয়ে পুলিশ জানায়, সড়কের সংস্কারকাজের কারণেই যানজটের এ পরিস্থিতি তৈরি হয়েছে। হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে নিরলস চেষ্টা চালিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এবং জরুরি বিদেশগামীদের বিকল্প পথে পার করার ব্যবস্থা নিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..