1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ মেগা সিদ্ধান্ত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7119 বার পঠিত
ad728

রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকার যানজট দূরীকরণ ও গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকের সিদ্ধান্তসমূহ:

  • ইলেকট্রনিক টোল ও অ্যাপ চালু: এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত ও প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি ডেডিকেটেড অ্যাপ তৈরির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেন।

  • যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসন: ফ্লাইওভারটি ঘিরে দীর্ঘদিনের যানজট সমাধানে বুয়েট কর্তৃক পূর্বে প্রস্তুতকৃত প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  • ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর: রাজধানীর কেন্দ্রস্থলে যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগে, আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ‘ঝিলমিল’ প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে।

  • গাবতলী টার্মিনাল সম্প্রসারণ: গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা ও সঠিক ব্যবস্থাপনা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • কারওয়ান বাজার কিচেন মার্কেট স্থানান্তর: কারওয়ান বাজারের যানজট কমাতে সেখানকার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

  • সচিবালয়কেন্দ্রিক বিকল্প পার্কিং: সচিবালয়ের আশপাশের যানজট সামলাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • অটোরিকশা নীতিমালা ও অবৈধ বাস বন্ধ: ঢাকা শহরে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি স্বতন্ত্র নীতিমালা তৈরির পাশাপাশি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..