1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বরিশাল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7490 বার পঠিত
ad728

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ প্রতিরোধ ও অবদানকে স্মরণে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) আনুষ্ঠানিকভাবে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত পাস হয়।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধ ও অদম্য সাহসিকতার মুখে সেদিন বিকেলেই স্বৈরাচারী পেটুয়া বাহিনী ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। এর মাধ্যমে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফ্যাসিস্ট বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি, যা পরবর্তীতে পুরো বরিশাল অঞ্চলে আন্দোলনকে চূড়ান্ত গতি দিয়েছিল।

সিদ্ধান্তটির বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, সিন্ডিকেটে প্রস্তাবটি পাস হয়েছে এবং এটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ জানান, শিক্ষার্থীদের ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতেই ৯৫তম সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অনুমোদনের জন্য দ্রুতই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..