নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি দম্পতিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে দেওয়ালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত স্বামী-
স্ত্রীকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে
পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।