1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নলছিটিতে গাছকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ও আহত ৩

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6135 বার পঠিত
ad728

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগীবাহী একটি পিকআপের গাছের সঙ্গে ধাক্কায় মো. ইমরান (৪০) নামের এক হেলপার নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীগামী দ্রুতগতির পিকআপটি খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার ইমরানের মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি থানা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..