1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের দেশে ফেরাতে ‘আরডিএমএস’ প্ল্যাটফর্ম চালু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 5114 বার পঠিত
ad728

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে ফেরত আনার প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত করতে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (RDMS) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ও বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ’-এর সহযোগিতায় প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, এসবির ডিআইজি জাহাঙ্গীর হোসেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর রুবেন গ্রে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান এবং প্ল্যাটফর্মটির কারিগরি সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, ফেরত আসা ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে আরডিএমএস প্ল্যাটফর্মটি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র (NID) ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শিশুদের দ্রুত শনাক্তকরণে এটিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট সেবার সঙ্গে সমন্বিত করার কাজ চলছে।

উল্লেখ্য, জাস্টিস অ্যান্ড কেয়ারের কারিগরি সহায়তায় এবং অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মটি গড়ে তুলেছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মধ্যে সরাসরি রিয়েল-টাইমে তথ্য আদান-প্রদান সম্ভব হবে, যা পূর্বে এনআইডি ও পুলিশ রেকর্ড যাচাই সংক্রান্ত দীর্ঘসূত্রী কাগজপত্রের জটিলতা কমাবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে ভুক্তভোগীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুততর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..