1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সচেতনতা ও টিকাদানের মাধ্যমে টাইফয়েড নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 14561 বার পঠিত
ad728

টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম

রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েডের টিকাদান কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শুধু সঠিক তথ্য, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো টিকা গ্রহণের মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সরকার সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি জোরদার করেছে। শিশুদের সুরক্ষায় সকল অভিভাবককে এগিয়ে আসতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীসহ সারাদেশে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728