1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

২ সেপ্টেম্বর দেশে ফিরবেন মির্জা আব্বাস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6338 বার পঠিত
ad728

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।


দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।


চিকিৎসকদের পরামর্শ ও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ শেষে বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। এ কারণে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের চিকিৎসা দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলেছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এখন দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন।


দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় বিশ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..