1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4618 বার পঠিত
ad728

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক রাজমিস্ত্রিকে হাতেনাতে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরাণোর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ ও স্থানীয় প্রতিক্রিয়া:

  • উত্ত্যক্তের অভিযোগ: স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের দাবি, সুমন দীর্ঘদিন ধরে কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীদের কুপ্রস্তাব এবং বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি করে আসছিলেন, যা নিয়ে অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন।

  • জনতার প্রতিরোধ: সোমবার তাকে মাদ্রাসা এলাকা থেকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তার গলায় জুতার মালা পরিয়ে পুরো এলাকায় ঘোরানো হয়।

  • পুলিশের বক্তব্য: কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গৌরাঙ্গ কুমার জানান, বিষয়টি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনা নিয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..