1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

পতেঙ্গায় কাস্টমস গোয়েন্দার অভিযান: ১২ কোটি টাকার ৩টি বিলাসবহুল গাড়িসহ বিপুল যন্ত্রাংশ জব্দ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 5851 বার পঠিত
ad728

চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে চালানো এক বিশেষ অভিযানে ৩টি বিলাসবহুল গাড়ি ও সেগুলোর বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫। এসব গাড়ি ও পার্টসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৯ থেকে ১২ কোটি টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, চালানটি জাপান থেকে মূলত 'ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ' (ইউজড স্পেয়ার পার্টস) হিসেবে পতেঙ্গা টার্মিনালে আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি খুলে তল্লাশি চালাতেই উন্মোচিত হয় এই জালিয়াতি। সেখানে বিচ্ছিন্ন অবস্থায় ৩টি দামি ব্র্যান্ডের গাড়ির পাশাপাশি হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, হাফ-কাট বডি ও টায়ারসহ বিপুল পার্টস পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, বন্দর থেকে চালানটি খালাসের জন্য এক মাস ধরে কোনো বিল অব এন্ট্রি জমা দেওয়া হয়নি। মূলত নিলাম প্রক্রিয়ার সুযোগ নিয়ে কম মূল্যে চালানটি বের করে নেওয়ার অপচেষ্টা চলছিল। তবে গোয়েন্দাদের আগাম তথ্যের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

উদ্ধার করা যন্ত্রাংশগুলো যুক্ত করে পুরোপুরি সচল তিনটি পূর্ণাঙ্গ গাড়ি প্রস্তুত করা সম্ভব কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই চালানের বিপরীতে অবৈধ অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আমদানির কাগজপত্র ও লেনদেনের বিস্তারিত পরীক্ষা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728