1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’: প্রভার বার্তা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4451 বার পঠিত
ad728

শোবিজ অঙ্গনে কাজের পেছনে শুধু আলো, পরিচিতি বা খ্যাতিই শেষ কথা নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে শিক্ষা, সংস্কৃতিবোধ ও নিজের পরিচয়ের প্রতি অগাধ শ্রদ্ধা। সম্প্রতি বিনোদন জগতের অবক্ষয় ও শিল্পীদের প্রতি অসংবেদনশীল আচরণ নিয়ে কথা বলতে গিয়ে ঠিক এমন মূল্যবোধের শিক্ষাই তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সংস্কৃতি অঙ্গনের প্রতি নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন এই তারকা। প্রভা লেখেন, "একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।"

বর্তমানে শোবিজ থেকে কিছুটা দূরে ও প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও নিয়মিত সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করেন প্রভা। সম্প্রতি তিনি থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবিও ভক্তদের সাথে শেয়ার করেন। তবে আনন্দের পাশাপাশি বর্তমান সংস্কৃতি চর্চার মান নিয়ে নিজের গভীর চিন্তার বিষয়টি ব্যক্ত করেছেন তিনি।

নতুন প্রজন্মের সংস্কৃতি চর্চায় আসার বিষয়ে শিক্ষা ও মানসিকতার গুরুত্ব দিয়ে তিনি লেখেন, "আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।" এ প্রসঙ্গে নিজের প্রত্যাশা ব্যক্ত করে প্রভা যোগ করেন, "আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।"

পরিশেষে একজন শিল্পীর আত্মমর্যাদার জায়গাটি পরিষ্কার করে এই গুণী অভিনেত্রী মনে করিয়ে দেন, "শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..