1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লালপুরে যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কেটে নেওয়ার অভিযোগ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4258 বার পঠিত
ad728

নাটোরের লালপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৪০ জন প্রশিক্ষণার্থীর ভাতার টাকা কেটে নেওয়ার মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। অডিট কর্মকর্তাদের আপ্যায়ন, যাতায়াত ও সমাপনী অনুষ্ঠানের খরচের বাহানা দিয়ে প্রতি প্রশিক্ষণার্থীর পাওনা টাকা থেকে ৬২০ টাকা করে কেটে রাখা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

গতকাল সোমবার (৩১ আগস্ট) ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ংপিপল অব বাংলাদেশ’ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের দুই মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে এই ভাতার টাকা বিতরণ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স কাটার পর প্রতিজনের ১২ হাজার ৩২০ টাকা পাওয়ার কথা থাকলেও, তাদের হাতে তুলে দেওয়া হয় ১১ হাজার ৭০০ টাকার খাম।

প্রশিক্ষণার্থী মহিউদ্দিন ও সজিবুল ইসলাম অভিযোগ করে জানান, সমাপনী অনুষ্ঠানের আয়োজন এবং অডিট কর্মকর্তাদের খরচের কথা বলে তাদের প্রতি খামে ১১ হাজার ৭০০ টাকা দেওয়া হয়েছে। অনেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও বাধ্য হয়ে সেই টাকা গ্রহণ করতে হয়।

টাকা কাটার বিষয়টি স্বীকার করে কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম জানান, যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে এবং প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করেই খাবার ও সমাপনী অনুষ্ঠানের জন্য জনপ্রতি ৬২০ টাকা (সর্বমোট ২৪ হাজার ৮০০ টাকা) রাখা হয়েছে।

তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব।

অন্যদিকে লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবির হোসেন জানান, ঘটনাটির বিষয়ে লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..