1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আজকের আবহাওয়া: ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 5131 বার পঠিত
ad728

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দিনের সার্বিক তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়া বার্তায় ঢাকা ও তৎসংলগ্ন এলাকার জন্য এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্নে ২৭.৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং সেই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এর আগে গতকাল সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৫০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় নামমাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ রাজধানীতে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..