1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন: চিকিৎসাসেবা খাতে নতুন যুগের সূচনা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3368 বার পঠিত
ad728

রাজধানীর মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে দেশের চিকিৎসা ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে রোবোটিক অস্ত্রোপচার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক এই উন্নত প্রযুক্তির সংযোজন বাংলাদেশের চিকিৎসাসেবা খাতকে আধুনিকতার নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল সোমবার যৌথভাবে দু’টি অস্ত্রোপচার করা হয়। এতে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলির পাথরে ভোগা ৩৪ বছর বয়সী এক যুবকের ‘রোবোটিক কোলেসিস্টেকটমি’ পরিচালনা করেন। একই দিনে গাইনোকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যায় আক্রান্ত ৪৫ বছরের এক নারীর ‘রোবোটিক হিস্টেরেকটমি’ সফলভাবে সম্পন্ন করেন।

অভিজ্ঞ চিকিৎসকদের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম 'মেডবট টুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট'-এর সহায়তায় এই যুগান্তকারী সার্জারিগুলো পরিচালনা করেন।

বিশেষজ্ঞরা জানান, রোবোটিক প্রযুক্তির সুবিধার কারণে চিকিৎসকরা থ্রিডি বা ত্রিমাত্রিক দৃশ্যায়নে দেহের ভেতরের অংশ স্পষ্ট দেখতে পারেন। তাছাড়া রোবটের যান্ত্রিক বাহু ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারায় মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও সরু স্থানে নিখুঁতভাবে কাজ করা সম্ভব হয়। ফলে রোগীর রক্তক্ষরণ ও অঙ্গের ক্ষতি কম হয়, অপারেশনের দাগ ছোট থাকে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

অধ্যাপক ডা. সামছাদ জাহান জানান, আগামীতে কার্ডিয়াক, নিউরো, ইউরোলজি ও থোরাসিকসহ চিকিৎসা শাস্ত্রের প্রধান প্রধান বিভাগে রোবোটিক সার্জারির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশের মাটিতে এমন আন্তর্জাতিক মানের প্রযুক্তি সহজলভ্য হওয়ায় চিকিৎসায় বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে এবং বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

ইউনাইটেড হেলথকেয়ার কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, উন্নত ডায়াগনস্টিকস ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে তারা নিয়মিত নতুন প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে, যাতে রোগীকে বিদেশের ওপর নির্ভর করতে না হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..