1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 5308 বার পঠিত
ad728

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের মোট ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ উপপরিচালকের পক্ষে মো. ওমর ফারুক এই বিজ্ঞপ্তি নিশ্চিত ও স্বাক্ষর করেছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো বাতাস ধেয়ে আসতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছ।

এই বিরূপ আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এসব অঞ্চলের নৌপথ ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728