1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪, সড়ক অবরোধ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3586 বার পঠিত
ad728

জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার সেঙ্গুয়া গ্রামের মকবুল হোসেন (৬৯), বাটিকামারী গ্রামের জালাল উদ্দীন (৬৪), একই গ্রামের সাদ্দাম হোসেন (৩৯) এবং জেলা পৌর শহরের মুকুন্দবাড়ী এলাকার বাসিন্দা রুবেল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'রাজিব পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর চেপে বসে। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং বাসের এক যাত্রী পিষ্ট হয়ে প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর রাজিব পরিবহনের বেপরোয়া গতির প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..