1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে চার-পাঁচ মাসের সার মজুত আছে, সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশ তৎপর’: কৃষিমন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4743 বার পঠিত
ad728

দেশে আগামী চার থেকে পাঁচ মাসের জন্য প্রয়োজনীয় সারের পর্যপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। সারের মূল্যবৃদ্ধির অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আশা প্রকাশ করে জানান, আগামী তিন বছরের মধ্যে আমদানিনির্ভর মসলা উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। তিনি বলেন, প্রতিবছর অন্তত এক লাখ টন আদা আমদানি করতে হলেও সরকার চেষ্টা করছে আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি একদম শূন্যে নামিয়ে আনতে। তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি; বরং অদূর ভবিষ্যতে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে সক্ষম হবে।

বর্ষাকালে সবজির দাম কিছুটা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়ায় কৃষকদের সবজি উৎপাদন ও পরিবহনে বাড়তি খরচ হয় বলেই এমনটি ঘটে। তবে এ মৌসুমে সবজি চাষে চাষীদের উৎসাহিত করতে সরকার প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিন উর রশীদ ইয়াছিন নেতাকর্মীদের জনগণের ভালোবাসা অর্জনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। কথা ও কাজের মিল রেখে মূলধারার রাজনীতি চর্চার তাগিদ দেন তিনি।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়া ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিবসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..