1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3167 বার পঠিত
ad728

পারস্পরিক স্বার্থ, উন্নয়নমূলক সহযোগিতা এবং দুদেশের জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রী ড. আবদুল মঈন খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে মুক্তবাণিজ্যের (Free Trade) সম্ভাবনা এবং 'পিপল-টু-পিপল' বা জনযোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভারতীয় হাইকমিশনার জানান, ভারতের হায়দ্রাবাদে অবস্থিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ভারত সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত।

এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামো সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতবদ্ধ। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের ৫টি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভারতের প্রতিনিধি বা পর্যবেক্ষক দল এই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে অংশ নিতে আগ্রহী।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পওয়ানকুমার তুলসিদাস এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..