1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ল

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3308 বার পঠিত
ad728

বিশ্বের প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার চরম আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট (০.৭%) বেড়ে ৯১.১৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭০ সেন্ট (০.৮%) বেড়ে প্রতি ব্যারেল ৮৬.৪৬ ডলারে বিক্রি হচ্ছে। এর আগের সেশনেও উভয় ক্রুডের দাম প্রায় ৩ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলার হুমকি এবং দুই দেশের সংঘাতের জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে ইয়েমেন ও ইরানের দিক থেকে পাল্টা পদক্ষেপ, তেল অবকাঠামোর ক্ষতি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালি' দিয়ে জ্বালানি পরিবহন বিঘ্নিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

শিপিং ডেটা সংস্থা 'কেপলার'-এর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে দৈনিক ১৪টি জাহাজ চলাচল করলেও বর্তমানে তা কমে গড়ে ৫টিতে নেমে এসেছে। এমনকি আজ ইউকেএমটিও (UKMTO) নিশ্চিত করেছে, উক্ত প্রণালি অতিক্রমকালে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতার ও ওমানের মধ্যস্থতায় নৌপথটি স্বাভাবিক করার চেষ্টা চললেও এখনো অগ্রগতি হয়নি।

অ্যানজেড ব্যাংকের বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুতও বর্তমানে নিম্নমুখী। সার্বিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে বর্ধিত চাহিদার কারণে ২০২৬ সালজুড়েই বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৮০ ডলারের ওপরে অবস্থান করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..