1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ব্যাটারিসহ ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপনে বিশেষ প্রণোদনা ঘোষণা সরকারের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3496 বার পঠিত
ad728

টেকসই জ্বালানি নিরাপত্তা জোরদার ও নবায়নযোগ্য শক্তির প্রসারে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রণোদনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়, যা বিজ্ঞপ্তির প্রকাশের পর থেকেই কার্যকর হয়েছে।

ঘোষিত প্রজ্ঞাপন ও প্রণোদনা প্যাকেজের প্রধান বিষয়সমূহ নিচে তুলে ধরা হলো:

  • প্রতি ইউনিট বিদ্যুতের নির্ধারিত মূল্য: ব্যাটারিসহ ছাদভিত্তিক সোলার বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ সর্বোচ্চ ৮ টাকা ধরা হয়েছে। এর ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে উদ্বৃত্ত বিদ্যুতের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা।

  • সময়সীমা ও মেয়াদ: 'নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫' অনুযায়ী, যেসব গ্রাহক আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই সিস্টেম চালু করবেন, তারা জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের জন্য পরবর্তী ৩ বছর (২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাবেন।

  • অর্থ পরিশোধ পদ্ধতি: বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকের সরবরাহকৃত বিদ্যুতের হিসাব রাখবে। প্রণোদনা ও বিদ্যুতের মূল্যের অর্থ কোনো নগদে দেওয়া হবে না; সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ে পাঠাবে।

  • যন্ত্রপাতির মান ও নীতিগত সহায়তা: সোলার প্যানেল, ব্যাটারি ও ইনভার্টারসহ সব সামগ্রী বিএসটিআই (BSTI) ও স্রেডা (SREDA) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে। এছাড়া গ্রাহকদের সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে এবং জেলা-উপজেলা অফিসেও সেবা পাওয়া যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..