ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ তিন দিনের সফল সফর শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে গত ৩০ আগস্ট তিনি বাংলাদেশে আগমন করেন।
সফরের মূল বিষয়সমূহ ও গুরুত্বপূর্ণ আলোচনা নিচে তুলে ধরা হলো:
উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়: সফরকালে মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে পৃথক বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি নারী সংসদ-সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় করেন।
সংসদীয় সহায়তা ও উন্নয়ন: আলোচনায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, আন্তর্জাতিক সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বিস্তারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্মৃতিসৌধ ও সংসদ ভবন পরিদর্শণ: সফর চলাকালীন আইপিইউ মহাসচিব বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘুরে দেখেন।
বিমানবন্দরে বিদায়: আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।